কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে শরীয়তপুরে আজ শুরু হওয়া স্মার্ট ভূমিসেবা সপ্তাহ ২৮ মে পর্যন্ত চলবে।

শরীয়তপুরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন আ¤্রকাননে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এসময় জেলা পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত উপস্থিত ছিলেন। ভূমি সপ্তাহের এ সেবা জেলার ৬ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

৫টি স্টলের মাধ্যমে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এখান থেকে ভূমি সেবা প্রত্যাশিরা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান, জমির ম্যাপ, জলমহলের আবেদ, ভূমি বিষয়ক অভিযোগসহ সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, সকরকারের ডিজিটালাইজেশনের অন্যতম হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এর ফলে কোন নগদ লেন-দেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ছাড়া ও হয়রানিমুক্তভাবে ইউনিয়ন ভূমি অফিস থেকে স্বচ্ছন্দে সেবা নিতে পারছেন।
আমরা আশা করছি সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে সময় সাশ্রয়ের পাশাপাশি সাধারণ নাগরিকদের অর্থ ব্যয়ও অনেক কমে আসবে।
